গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির।
সোমবার (১৭ আগস্ট) সকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নেন এবং শুকনা খাবারসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।
জানা গেছে, উপজেলার বহুগ্রাম গ্রামের সরকার বাড়ি এলাকায় সীমান্ত বিশ্বাসের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুটি টিনশেড ঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ঘরবাড়ি ও আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যাওয়ায় পরিবারটি ব্যাপক ক্ষতির মুখে পড়ে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ইউএনও মাহমুদ আশিক কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ নেন। পরে তিনি তাৎক্ষণিকভাবে শুকনা খাবারসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।
ইউএনও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতার বিষয়টি বিবেচনা করার কথা জানান।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এমন মানবিক সহায়তা পেয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা ইউএনও মাহমুদ আশিক কবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কালের সমাজ/কে.পি

