ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

নগর ভবনে Reverse Osmosis  বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

কালের সমাজ ডেস্ক | আগস্ট ১৭, ২০২৬, ০৭:৪৩ পিএম নগর ভবনে Reverse Osmosis  বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রাজশাহী সিটি কর্পোরেশনের নগর ভবনে আগত সেবা গ্রহীতা এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা চালু করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে নগর ভবনে ফলক উন্মোচন করে  Reverse Osmosis (RO) বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার শুভ উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, নগর ভবনের ১ম থেকে ১০ তলা পর্যন্ত প্রতিটি ফ্লোরে এই বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার ব্যবস্থা রাখা হয়েছে। ফলে সিটি কর্পোরেশনে বিভিন্ন সেবা নিতে আসা নাগরিক এবং কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা সহজেই নিরাপদ ও বিশুদ্ধ পানি পান করতে পারবেন।

উদ্বোধনকালে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, নগর ভবনে সেবা নিতে আসা নাগরিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা সিটি কর্পোরেশনের অন্যতম দায়িত্ব। নাগরিক সেবা প্রদানের পাশাপাশি তাদের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে নগর ভবনের প্রতিটি ফ্লোরে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। এ ব্যবস্থা নগর ভবনে আগত নাগরিক ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদ পানি পানের সুযোগ আরও সহজ করবে।

অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাইদ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কালের সমাজ/কে.পি

Link copied!