নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির মামলায় মো. জাবেদ (২৭) ও মো. আসিফ (২৪) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সোনারগাঁ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল দীপংকর ঘোষের তদারকিতে এবং সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযানটি পরিচালনা করে। গ্রেপ্তার জাবেদ নারায়ণগঞ্জের বন্দর থানার চানপুর (ছোটবাগ) এলাকার মোখলেছের ছেলে। অপর গ্রেপ্তার আসিফ সোনারগাঁ থানার ললাটি এলাকার মোস্তফার ছেলে।
পুলিশের দাবি, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া জাবেদের বিরুদ্ধে বন্দর থানায় ২০২৪ সালের ১ অক্টোবর দায়ের করা একটি ডাকাতির মামলার তথ্যও পাওয়া গেছে। ওই মামলায় দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারায় অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সোনারগাঁ থানার মামলা নং-১৫, তারিখ ৮ আগস্ট ২০২৬, দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারায় মামলা রয়েছে। পরে যথাযথ পুলিশ প্রহরায় তাদের আদালতে পাঠানো হয়েছে। সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, ডাকাতি ও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
কালের সমাজ/কে.পি

