পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ এই স্লোগানে লক্ষ্মীপুর পৌরসভায় ডাস্টবিন স্থাপন কার্যক্রম এর শুভ উদ্বোধন করা হয়েছে
সোমবার ১৭ আগষ্ট সকালে লক্ষ্মীপুর পৌর শহরের চকবাজার এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।
লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক সম্রাট খীসা সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি আহম মোস্তাক আহমেদ, লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ, বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ডা: রত্নদ্বীপ পাল, লক্ষ্মীপুর পৌরসভা নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন জুয়েল।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, লক্ষ্মীপুর পৌরসভায যে উদ্যোগটা গ্রহণ করেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ডাস্টবিন ব্যবহারের ফলে লক্ষ্মীপুরে পরিবেশ দূষণ সহ পরিবেশের সার্বিক উন্নতি ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।
লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক সম্রাট খীসা বলেন, ক্লিনও গ্রীন সিটি গড়ার লক্ষ্যে লক্ষ্মীপুর পৌরসভার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এই ডাস্টবিনগুলো স্থাপন করা হবে যাতে নাগরিকরা সহজে বর্জ্য ফেলতে পারে এবং পরিবেশ দূষণ থেকে মুক্তি পেতে পারে।
কালের সমাজ/কে.পি

