ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

মল্লিকার খোলামেলা ভিডিও ফাঁস, মুহূর্তেই ভাইরাল!

বিনোদন ডেস্ক | আগস্ট ১২, ২০২৬, ০৯:১২ পিএম মল্লিকার খোলামেলা ভিডিও ফাঁস, মুহূর্তেই ভাইরাল!

একসময় বলিউডে একের পর এক আইটেম গানে পারফর্ম করে দর্শকের মন মাতিয়েছেন মল্লিকা শেরাওয়াত। তবে মূলধারার অভিনেত্রী হিসেবে সেভাবে প্রতিষ্ঠিত হতে পারেননি। হলিউডেও কাজ করেছেন, সেখানেও অবশ্য সুবিধা করতে পারেননি মল্লিকা।

রিয়েলিটি সিরিজ ‘দ্য ট্রেইটরস ২’ দিয়ে ফিরছেন অভিনেত্রী। এতে মুনাওয়ার ফারুকী, শ্বেতা তিওয়ারি, রণবীর ব্রার, রিয়া চক্রবর্তী, ক্রিস্টল ডি’সুজা, দালিপ তাহিল, পারুল গুলাটিদের মতো তারকাদের সঙ্গে দেখা যাবে তাকে।

এই সিরিজে এসেই মল্লিকা জানালেন, হলিউডের কিংবদন্তি তারকা টম ক্রুজ নাকি তার প্রতি আকৃষ্ট! তাকে নাকি ভিডিও পাঠান অভিনেতা।

‘দ্য ট্রেইটরস ২’-এর আরেক প্রতিযোগী আদিত্য কুলশ্রেষ্ঠ মল্লিকাকে জিজ্ঞেস করেছিলেন যে, “তোমার কি কখনও কারোর প্রতি ভালো লাগা বা ‘ক্রাশ’ তৈরি হয়েছে? নাকি এ পর্যন্ত সকলে তোমার প্রেমেই পড়েছে?”

উত্তরে মল্লিকা শেরাওয়াত বলেন, ‘সবাই আমার প্রেমে পড়েছে। ইদানিং, টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট (ক্রাশ) হয়েছেন। আমি কিন্তু একটুও বাড়িয়ে বলছি না। আমার কাছে এখন ফোন থাকলে তার পাঠানো ভিডিওগুলো দেখাতে পারতাম।’

টম ক্রুজ কী ধরনের ভিডিও পাঠান? এমন প্রশ্নের জবাব এড়িয়ে গিয়ে মল্লিকা বলেন, ‘আসলে আমরা যখন একসঙ্গে পার্টি করতাম সবাই, তখন দেখা হতো। তিনি সত্যিই অসাধারণ মানুষ।’

যদিও মল্লিকার এই মন্তব্যে প্রকাশ্যে আসার পর থেকে নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলছেন, হলিউডে যার নিদেনপক্ষে একটাও সফল সিনেমা নেই, তার প্রেমে পড়েছেন টম ক্রুজের মতো তারকা? বিষয়টি যেন বিশ্বাসই হচ্ছে না নেটিজেনদের।

প্রসঙ্গত, ‘দ্য ট্রেইটরস ২’-এর প্রচার শুরু হবে বৃহস্পতিবার (১৩ আগস্ট), অ্যামাজন প্রাইম ভিডিওতে।

কালের সমাজ/কে.পি

Link copied!