ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

‘আসল প্রেমিক’ চলচ্চিত্রে আফফান মিতুল

বিনোদন ডেস্ক | আগস্ট ১২, ২০২৬, ১২:২১ পিএম ‘আসল প্রেমিক’ চলচ্চিত্রে আফফান মিতুল

গেলো রোববার থেকে শুটিং শুরু হয়েছে পূর্ণদৈঘ্য চলচ্চিত্র ‘আসল প্রেমিক’ এর। তানভীর আহমেদ সেজান পরিচালিত এই সিনেমায় চিত্রনায়ক আফফান মিতুল অভিনয় করছেন নাম ভূমিকায়। তার বিপরীতে আছেন তিন নায়িকা। একটি রোমান্টিক গানের মধ্য দিয়ে সিনেমাটির ক্যামেরা ওপেন হলো।

এতে চিত্রগ্রাহক ছিলেন হাবীবুর রহমান, মেকআপ আর্টিস্ট ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এনায়েত আলী হিরু।

আফফান মিতুল জানান, ‘‘সিনেমাটির নির্মাতা ও প্রযোজক শূন্য দশকের জনপ্রিয় নায়ক সেজান যিনি ‘মিস ডায়না’, ‘মনে পড়ে তোমাকে’, ‘লাঠি’, ‘বাধা’, ‘স্বপ্নের রাজা’সহ বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাই তিনি যখন আমাকে একক নায়ক হিসেবে ‘আসল প্রেমিক’ সিনেমায় অভিনয়ের অফার করলেন, আমি লুফে নিলাম।’’

চলতি বছর আফফান মিতুল অভিনয় করেছেন সায়মন তারিকের ‘গোমর’, জাহিদ হোসেনের ‘ঢাকাইয়া দেবদাস’ এবং অনিক বিশ্বাসের ‘শিরোনাম’  সিনেমাগুলোতে।

শুধু সিনেমাতেই অভিনয় করতে চান মিতুল, পাশাপাশি একাত্তর এন্টারটেইনমেন্ট পডকাস্ট উপস্থাপনা করছেন সপ্তাহে একদিন। গেলো বছর জাজ মাল্টিমিডিয়ার ‘ময়না’ সিনেমার মাধ্যমে চিত্রনায়ক হিসেবে অভিষেক ঘটে বড় পর্দায়, সিনেমাটি গেলো বছরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় বিশ্ব ভালোবাসা দিবসে।

কালের সমাজ/এসআর

Link copied!