ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

সিংড়ায় এসএসসিতে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ

সিংড়া (নাটোর) প্রতিনিধি | আগস্ট ১২, ২০২৬, ০২:১২ পিএম সিংড়ায় এসএসসিতে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ

সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষার সার্বিক ফলাফলে পাশের হার কিছুটা নিম্নমুখী হলেও অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছে নাটোরের সিংড়া উপজেলার বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ।

উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পাশের হারে শীর্ষস্থান দখল করেছে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি।

​এ বছর বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ৪৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে ৪২ জন শিক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৭.৬৭%। মেধার স্বাক্ষর রেখে জিপিএ-৫ অর্জন করেছে ১২ জন শিক্ষার্থী।

​২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার গুণগত মান উন্নয়নে অসামান্য অবদান রেখে চলেছে প্রতিষ্ঠানটি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্বায়ত্তশাসিত সংস্থা "বিয়াম ফাউন্ডেশন"  পরিচালিত এই বিদ্যাপীঠটি দ্রুতই এলাকায় আস্থার প্রতীক হয়ে উঠেছে।

​উপজেলা পর্যায়ে শীর্ষে অবস্থান করায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে বইছে আনন্দের জোয়ার। চমৎকার এই অর্জনের কারণ হিসেবে শিক্ষার্থীরা জানায়:
নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি ও পাঠগ্রহণ।

পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা ও সার্বক্ষণিক দিকনির্দেশনা।
পড়াশোনায় পারিবারিক উৎসাহিত ও সহায়ক পরিবেশ।

​প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ  শাহাদত হোসেন বলেন, "শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের অকৃত্রিম সহযোগিতার ফলেই আজকে আমাদের এই সাফল্য। শিক্ষার মান আরও উন্নত করে ভবিষ্যতে সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।”

কালের সমাজ/এসআর

Link copied!