ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক | আগস্ট ২৬, ২০২৬, ১০:৩৯ পিএম নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৬ আগস্ট) এক শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় মর্মান্তিক প্রাণহানির ঘটনায় তিনি গভীরভাবে ব্যথিত ও শোকাহত।

বাংলাদেশ সরকার ও দেশের জনগণের পক্ষ থেকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং দেশটির জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি।

তারেক রহমান বলেন, যারা এই দুর্যোগে প্রাণ হারিয়েছেন এবং যেসব পরিবার অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে, তাদের স্বজনদের প্রতি বাংলাদেশের গভীর সহমর্মিতা রয়েছে। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বাংলাদেশ রয়েছে এবং তাদের জন্য প্রার্থনা করছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় নেপালের যেকোনো ধরনের সহায়তার প্রয়োজন হলে বাংলাদেশ সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে।

Link copied!