ময়মনসিংহের ভালুকায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে একটি মিষ্টির কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে পৌরসভার আদি ধামরাই মিষ্টান্ন ভাণ্ডারের কারখানায় অভিযান চালানো হয়। এ সময় কারখানার উৎপাদন পরিবেশ ও খাদ্য প্রস্তুত প্রক্রিয়া পরিদর্শন করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা।
পরে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় মামলা দিয়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সুশান্ত পালকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ জেলা নিরাপদ খাদ্য অফিসার মাহাবুব আরিফিন রাফি, উপজেলা স্যানেটারি ইনস্পেক্টর শামসুল হুসাইন রমিজ, পৌরসভার স্যানেটারি ইনস্পেক্টর শাহাব উদ্দিন, ময়মনসিংহ জেলা নমুনা সংগ্রহকারী কর্মকর্তা মামুন উর রশিদ, জেলা অফিস সহায়ক আব্দুল মালেক, ল্যাব টেকনিশিয়ান সারোয়ার হোসেন এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট মো. রাসেল মিয়া উপস্থিত ছিলেন।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, খাদ্য উৎপাদনে অস্বাস্থ্যকর পরিবেশ বা অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কালের সমাজ/কে.পি

