ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

মুকসুদপুরে ৬২টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

মুকসুদপুর প্রতিনিধি, গোপালগঞ্জ | আগস্ট ২৫, ২০২৬, ০৯:৪৬ পিএম মুকসুদপুরে ৬২টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

গোপালগঞ্জের মুকসুদপুরে বিশেষ অভিযান চালিয়ে জব্দ করা ৬২টি অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আজিজুল হকের নেতৃত্বে উপজেলার নয়াকান্দি ও কাশালিয়া ইউনিয়নের চান্দার বিলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে ব্যবহৃত ৬২টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আজিজুল হক বলেন, অবৈধ চায়না জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের প্রজনন ও মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়ছে। মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!