ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

মান্দায় ভ্রাম্যমান আদালতে মাদক সেবনের দায়ে দুজনের ৬ মাসের কারাদণ্ড

কালের সমাজ ডেস্ক | আগস্ট ২০, ২০২৬, ০৯:৩৩ পিএম মান্দায় ভ্রাম্যমান আদালতে মাদক সেবনের দায়ে দুজনের ৬ মাসের কারাদণ্ড

নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চোলাই মদ ও ইয়াবা সেবনের দায়ে দুই ব্যক্তিকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন— মান্দা উপজেলার সিংগা পূর্বপাড়ার লকু মন্ডলের ছেলে মো. নজরুল ইসলাম মন্ডল (৫১) এবং কিত্তলী গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. বিদ্যুৎ হোসেন (২২)।
নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের ইন্সপেক্টর সাইফুল ইসলাম ও এসআই তাজুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় নজরুল ইসলাম মন্ডলকে চোলাই মদ এবং বিদ্যুৎ হোসেনকে ইয়াবা সেবনের অভিযোগে আটক করা হয়।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মান্দা উপজেলা নির্বাহী অফিসার ও সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৩৬(৪) অনুযায়ী প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আখতার জাহান সাথী বলেন, মাদকের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও মাদকসংক্রান্ত অপরাধের ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক সেবন ও মাদকসংক্রান্ত অপরাধ প্রতিরোধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালের সমাজ/কে.পি

Link copied!