বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বিএনপি।
দলের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্রের ৭(খ)(৬) ধারা অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রুহুল কবির রিজভীর এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।
কালের সমাজ/কে.পি

