ঢাকা বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

BIPAA এর ২০২৬-২৮ নির্বাহী কমিটির অভিষেক

সালাম মাহমুদ | আগস্ট ২০, ২০২৬, ০৫:৪৬ পিএম BIPAA এর ২০২৬-২৮ নির্বাহী কমিটির অভিষেক

ঢাকায় হোটেল ৭১ এর বাংকোয়েট হলে Bangladesh Intellectual Property Attorneys’ Association (BIPAA)’র ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং Department of Patents, Design and Trademarks এর মহাপরিচালক জনার মোঃ জাহাঙ্গীর হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন DCCI এর পরিচালক জনাব মো. মোশারফ হোসেন।

অভিষেক অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ নবনির্বাচিত কমিটির প্রতি শুভকামনা জানিয়েছেন এবং আশা ব্যক্ত করেছেন যে এই কমিটির মাধ‍্যমে সংগঠনের কার্যক্রম গতিশীল হবে এবং বাংলাদেশে মেধাসম্পদ সংরক্ষণের ব্যাপারে সংশ্লিষ্ট সকল পক্ষের মধ‍্য এবং সাধারণ জনগনের মধ‍্যে সচেতনতা সৃষ্টি করতে সক্ষম হবেন । DPDT’র মহাপরিচালক এবং DCCI’র পরিচালক তাদের তরফ থেকে সবরকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং সকলে মিলে মেধাসম্পদের সুরক্ষার ব্যাপারে একসাথে কাজ করে যাবেন মর্মে আশাবাদ ব্যাক্ত করেছেন ।

BIPAA’র পরপর দুবারের নির্বাচিত সাধারন সম্পাদক তাদের পথ চলায় সকলের সহযোগিতা কামনা করেছেন এবং বিপার সকল সদস‍্যসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে BIPAA কে বাংলাদেশের মেধাসম্পদ সুরক্ষায় কার্যকরী সংগঠনে পরিনত করার আশাবাদ ব‍্যক্ত করেছেন । নবনির্বাচিত সভাপতি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং সংগঠনের সকলের সহযোগিতায় BIPAA’র নতুন অগ্রযাত্রা সূচিত হবে বলে আশাপ্রকাশ করেছেন। আমন্ত্রিত সকলকে বুফে ডিনারের মাধ‍্যমে আপ‍্যায়িত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উল্লেখ্য যে, ১৪ জুন ২০২৬ BIPAA’র কার্যকরী কমিটির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সুপ্রিম কোর্টের এডভোকেট মোঃ জহিরুল ইসলাম সভাপতি এবং বিগত কমিটির সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টের এডভোকেট জনাব এস এম জিল্লুর রহমান পুনরায় সাধারন সম্পাদক নির্বাচিত হয়।
কালের সমাজ/কে.পি

Link copied!