রাজধানীর মগবাজারে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় মগবাজারের ‘ডম ইনো প্রপার্টিজ লিমিটেড’-এর একটি ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে আনতে তেজগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনের উৎস শনাক্ত করে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, যে ভবনে আগুন লেগেছে সেখানে চারটি ব্যাংকের কার্যক্রম পরিচালিত হয়। ব্যাংকগুলো হলো—মার্কেন্টাইল ব্যাংক, পূবালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও আইএফআইসি ব্যাংক।
আগুনের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।
কালের সমাজ/কে.পি

