ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

মুকসুদপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

মুকসুদপুর প্রতিনিধি, গোপালগঞ্জ | আগস্ট ১৩, ২০২৬, ০৮:১৫ পিএম মুকসুদপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

গোপালগঞ্জের মুকসুদপুরে পঞ্চম শ্রেণির  কৃতি শিক্ষার্থী মোসাম্মাৎ নুসাইবাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলার ১৯৬ নম্বর দোয়েল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু এবং মহারাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খানমের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি বেলায়েত হোসেন মাস্টার, সহসাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল রোমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, যুগ্ম আহ্বায়ক সাখাওয়াৎ হোসেন, পৌর মহিলাদলের আহ্বায়ক নিশাত জাহান, উপজেলা ওলামাদলের আহ্বায়ক এনামুল হাসান মাসুদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিরসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীর সাফল্যের প্রশংসা করে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য তাকে অধ্যবসায় ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করার আহ্বান জানান।

কালের সমাজ/কে.পি

Link copied!