ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

কয়রা উপজেলা প্রতিনিধি, খুলনা | আগস্ট ১৩, ২০২৬, ১০:৩৫ পিএম কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

কয়রা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এক মাসিক সভা বৃহস্পতিবার (১৩ আগষ্ট)  বিকাল ৩ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। 

আইন শৃঙ্খলা সভায় আরও বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, কয়রা প্রেসক্লাবের সভাপতি শেখ হারুন অর রশিদ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্যাহ আল মাহমুদ, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ মাহফুজুর রহমান, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন, কয়রা থানার এস আই মোঃ আঃ কাদের, প্রভাষক মোঃ বাবুল আক্তার প্রমুখ।

কালের সমাজ/কে.পি

Link copied!