ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
প্রসাদপুর বাজারে মোবাইল কোর্ট

তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি | আগস্ট ১৩, ২০২৬, ০৯:০৪ পিএম তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

অভিযোগের পরিপ্রেক্ষিতে নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পরিচালিত অভিযানে তিনটি মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর ১৪ ধারায় দুটি মামলা করা হয়। পৃথক দুই মামলায় ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় আরও একটি মামলা করা হয়। ওই মামলায় ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সব মিলিয়ে তিন মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মান্দা উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ। অভিযানে বগুড়া বিএসটিআইয়ের পরিদর্শক সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা ও সরকারি নির্দেশনা অনুসরণের আহ্বান জানান।

কালের সমাজ/কে.পি

Link copied!