পাবনা-৩ আসনের (চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর) আওয়ামীলীগের সাবেক এমপি আলহাজ্ব মকবুল হোসেনের বড় ছেলে ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র, একটি বিস্ফোরক মামলার আসামি, আওয়ামীলীগ নেতা মোঃ গোলাম হাসনাইন রাসেল মায়ের জানাজায় অংশ নিতে ৪ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন।
পাবনার আদালত সূত্রে জানা গেছে, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেনের সহধর্মিণী বেগম নুরজাহান রেখা মৃত্যুবরণ করায়,তাঁর জানাযা নামাজে অংশ নেয়ার জন্য সাবেক মেয়র গোলাম হাসনাইন রাসেল কে প্যারোলে মুক্তির আবেদন করা হলে আদালত ৪ ঘন্টার জন্য প্যারোলে মুক্তির আদেশ দেন।
আদালত শুক্রবার ১৪ আগষ্ট-২০২৬,সকাল ৮ থেকে বেলা ১২ টা পর্যন্ত মায়ের জানাযায় অংশ নেওয়ার জন্য সাবেক মেয়র গোলাম হাসনাইন রাসেল কে প্যারোলে মুক্তির আদেশ দেয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার ১৩ আগস্ট সকাল ৯ঃ৫৫ মিনিটে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক মেয়র গোলাম রাসেলের মাতা বেগম নুরজাহান রেখা মৃত্যুবরণ করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন),আমিন।
কালের সমাজ/কে.পি

