গোপালগঞ্জের মুকসুদপুরে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ঘোষিত দুই দিনের কর্মসূচির অংশ হিসেবে মুকসুদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে সকাল ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল কাইয়ূম মুন্সি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, সিনিয়র সহসভাপতি সোহরাব শেখ, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান সাইদ, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, কার্যনির্বাহী সদস্য ও সাবেক পৌর বিএনপির আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহফুজ হাসান, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান স্বপন, উপজেলা মহিলা দলের সভানেত্রী জোহরা আলম ও সাধারণ সম্পাদক রুপা লতা মন্ডল।
এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. নাইম শেখ, হাসিব রানা, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, মো. রাজীব শরীফ, মো. ডালিম সরদার, সিপন মোল্যা ও শাখাওয়াৎ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে একটি ফুলের গাছ রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত ও গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এরপর উপজেলা শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
কালের সমাজ/কে.পি

