ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কক্সবাজারে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, কক্সবাজার | জুলাই ১৪, ২০২৬, ০৯:৩২ পিএম শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কক্সবাজারে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও এইচএসসি পরীক্ষা-সংক্রান্ত দাবিতে কক্সবাজারে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে শহরের প্রধান সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থীরা শহরের প্রধান সড়ক, বিমানবন্দর সড়ক, শহীদ মিনার সড়ক এবং হলিডে মোড় চার রাস্তার মুড়ে অবস্থান নিয়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত গ্রহণ এবং পরীক্ষা-সংক্রান্ত দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সড়ক অবরোধের কারণে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কর্মস্থলগামী মানুষ, পর্যটক ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং বিকল্প সড়ক ব্যবহার করতে বাধ্য হন অনেক চালক।

পরে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, একই দাবিতে মঙ্গলবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এইচএসসি পরীক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!