ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

মোবাইল কোর্ট পরিচালনায় অবৈধ জাল উচ্ছেদ, মৎস্য সুরক্ষা আইনের বাস্তবায়নে অভিযান

নগরকান্দা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর | জুলাই ১৪, ২০২৬, ০৯:৩৬ পিএম মোবাইল কোর্ট পরিচালনায় অবৈধ জাল উচ্ছেদ, মৎস্য সুরক্ষা আইনের বাস্তবায়নে অভিযান

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় "মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০" বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট/অভিযান পরিচালনা করা হয়েছে।

১৪ জুলাই মঙ্গলবার উপজেলার বিভিন্ন জলাশয় ও নদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জাল অপসারণ, অবৈধভাবে মাছ শিকার প্রতিরোধ এবং মৎস্য সুরক্ষা আইন বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন।   এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। আইন অমান্য করে নিষিদ্ধ জাল ব্যবহার কিংবা অবৈধভাবে মাছ আহরণকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরার বলেন, "দেশীয় মাছ রক্ষা করি, টেকসই মৎস্য সম্পদ গড়ে তুলি"—এই প্রতিপাদ্য বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন। জেলেদের সচেতন হওয়ার পাশাপাশি আইন মেনে মাছ আহরণের আহ্বান জানান তিনি।উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, কৃষি কর্মকর্তা রেজাউল ইসলাম, প্রানী সম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম।

অভিযান শেষে আনুষ্ঠানিক ভাবে সন্ধ্যা ৭ টায় উপজেলা চত্বরে চায়না দুয়ারি জাল আগুনে পুড়ানো হয়।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!