ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

মান্দায় ১৮০ প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি

মান্দা (নওগাঁ) প্রতিনিধি | জুলাই ১৫, ২০২৬, ০৮:৩১ পিএম মান্দায় ১৮০ প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি

মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপনের অংশ হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী নওগাঁর মান্দা উপজেলায় ১৮০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় মান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ড. সাবরিনা আনাম।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম ও মো. মহসিনুর রহমান, মান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরুচি রাণী হাওলাদার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, একই সময়ে উপজেলার ১৮০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।

কালের সমাজ/কে.পি

Link copied!