গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১নং টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ ও জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার উপভোগ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে মাননীয় প্রধানমন্ত্রীর অংশগ্রহণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় উপভোগ করেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম. এ. নাইম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস. এম. রওশন মাসউদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস. এম. মাহাতাবউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু শরীফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা খানম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে যেভাবে আন্তরিকভাবে সময় কাটিয়েছেন, তা সত্যিই অনুকরণীয়। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নই দেশের উন্নয়নের ভিত্তি। সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।
কালের সমাজ/কে.পি

