ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দল

বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ সৌদি আরবের

কালের সমাজ ডেস্ক | জুলাই ১৫, ২০২৬, ১০:২২ পিএম বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ সৌদি আরবের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের পরিবহন ও রসদ পরিষেবা বিষয়ক উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। এতে রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের সিইওসহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বিনিয়োগ বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন প্রতিনিধিদলের সদস্যরা।

৬ মাসে বিএনপির ৩৭ জন খুন, জামায়াতের ৬৬ মাসে বিএনপির ৩৭ জন খুন, জামায়াতের ৬
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তাঁর সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারণে গুরুত্বারোপ করেন।

বৈঠকে প্রতিনিধিদল জানায়, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল বাংলাদেশে ১৮০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে একটি ‘বে টার্মিনাল’ নির্মাণে আগ্রহী। পাশাপাশি বাংলাদেশের বন্দর খাতে তাদের মোট বিনিয়োগ ১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে।Demographics

এছাড়া সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের অন্যান্য খাতেও বিনিয়োগে আগ্রহী বলে প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে অবহিত করে। জবাবে প্রধানমন্ত্রী তাঁর সরকারের বিনিয়োগবান্ধব নীতি ও চলমান উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

প্রতিনিধিদল আরও জানায়, তারা বাংলাদেশে বন্দর ও রেলওয়েসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করেছে। এ বিষয়ে ভবিষ্যতে দুই দেশের মধ্যে যৌথ বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে।

দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান জানালেন জামায়াত আমিরদুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান জানালেন জামায়াত আমির
বাংলাদেশ সফর ও বিনিয়োগে আগ্রহ প্রকাশের জন্য সৌদি প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। জবাবে প্রতিনিধিদলের সদস্যরা জানান, তারা সৌদি আরবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রাবউল ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।Politics (Right)

সৌদি প্রতিনিধিদলে আরও ছিলেন বিনিয়োগ উন্নয়ন বিষয়ক সহকারী উপমন্ত্রী প্রকৌশলী আম্মার আল-তাফ, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের পরিচালনা পর্ষদের সিইও আমের রেদা, রেড সি গেটওয়ে টার্মিনালের সিইও লার্স ভ্যাং, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন আবিয়া এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

কালের সমাজ/কে.পি

Link copied!