ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

নাগেশ্বরীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ১জনের মৃত্যু

কালের সমাজ ডেস্ক | জুলাই ৯, ২০২৬, ০৭:৪০ পিএম নাগেশ্বরীতে বিদ্যুৎ স্পৃষ্ট  হয়ে ১জনের মৃত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে এক যুবকের মৃত্যু ঘটেছে।

৯জুলাই বৃহস্পতিবার আনুমানিক দুপুর ২ঘটিকায় নাগেশ্বরী পৌর সভার ৬ নং ওয়ার্ডের বদিজমাপুর চৌকিদার পাড়া গ্রামের মৃত মোস্ত আলীর ছেলে আবেদ আলীর (৪৮) মৃত্যু হয় ।

মৃত্যু আবেদ আলীর ভাই আজিজুল হক জানায় সে তার ছোট ভাইয়ের চিকিৎসার জন্য বাড়ী বাড়ী  টাকা কালেকশন করতে পাশের গ্রামের আক্কাস আলীর বাড়িতে যায়। তার বাড়িতে অটো রিকশা বিদ্যুতের সাথে চার্জে লাগানো ছিলো। আবেদ আলী চার্জে লাগানো অটোরিকশায় হাত দিতেই আটকে যায়।

ঘটনার সাথে সাথে সংযোগ বিচ্ছিন্ন করলে আবেদ আলি মাটিতে পরে যায়। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথেই মৃত্যু হয়।

কালের সমাজ/কে.পি

Link copied!