ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন ‎উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি,ময়মনসিংহ | জুলাই ৫, ২০২৬, ০৬:২৯ পিএম ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন ‎উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন ও হলরুমের শুভ উদ্বোধন এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

‎রবিবার (৫ জুলাই) ফুলবাড়ীয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবন ও হলরুমের উদ্বোধন এবং বৃক্ষরোপণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি।

‎উদ্বোধন শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ নবনির্মিত সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন ও হলরুম পরিদর্শন করেন। নতুন এ অবকাঠামো উপজেলা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি জনসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। এ কার্যক্রমকে কেন্দ্র করে নির্বাচন পরবর্তী প্রতিমন্ত্রীর ফুলবাড়ীয়ায় এটি প্রথম সফর ছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন উপজেলার সরকার দলীয় ও বিরোধী দলীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ।

কালের সমাজ/কে.পি

Link copied!