ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

বিজিবির জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কালের সমাজ ডেস্ক | জুলাই ৫, ২০২৬, ০৭:২৬ পিএম বিজিবির জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর ইউসুফপুর বিওপির উদ্যোগে সীমান্তবর্তী ইউসুফপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয় এক জনসচেতনতামূলক সভা। 

স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসুফপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো সাইফুল ইসলাম।

তিনি বলেন, সীমান্তে গরু, মাদক, সারসহ বিভিন্ন চোরাচালান রুখতে বিজিবি সর্বদা তৎপর। আমাদের সদস্যরা দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই দেশের জনগণের সেবা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব- আমরা আপনাদের পাশে থাকতেই এসেছি।

তিনি আরও বলেন, মাদক সমাজকে ধ্বংস করে। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিজিবির একার পক্ষে এটি রোধ করা সম্ভব নয়-- জনগণের সহযোগিতা ছাড়া মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব নয়।

এই সভা শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি ছিল সীমান্তে শান্তি, সচেতনতা ও সহমর্মিতার প্রতীক। বিজিবির এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতে সমাজে নিরাপত্তা ও সহাবস্থানের বার্তা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভায় ইউসুফপুর ইউনিয়নের স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী এবং সংবাদ কর্মীরা উপস্হিত ছিলেন।

কালের সমাজ/কে.পি
 

Link copied!