গোপালগঞ্জের কাশিয়ানীতে ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় `পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহিন মিয়া`র সভাপতিত্ব ও বক্তব্য রাখেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চলের অত্র প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মোঃ হাফিজ হাসান। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সনজীবন কুমার ঘোষ উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাজী এজাজুল করীম।
এ সময় বক্তব্য রাখেন- কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোরাদ আলী, অতিরিক্ত কৃষি অফিসার এ. এইচ. এম. রাকিবুল হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার সাদিয়া আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা কে, এম, মেহরাব হোসেন, আহসান হাবীব।
আলোচকগণ জানান দেয় "পার্টনার" প্রকল্পের মূল লক্ষ্য হলো কৃষির আধুনিকীকরণ, পুষ্টির নিরাপত্তা বিধান এবং গ্রামীণ অর্থনীতিতে উদ্যোক্তা তৈরি করা। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে কীভাবে সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা যায়, সে বিষয়ে কংগ্রেসে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়। উপস্থিত স্থানীয় কৃষক এবং কৃষি উদ্যোক্তারা এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের মাধ্যমে নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার প্রত্যয় ব্যক্ত করেন।
কালের সমাজ/কে.পি

