ঢাকা বুধবার, ০১ জুলাই, ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

দুর্ভোগের অন্য নাম ‘ফাইতং খাল’ সেতু নেই, আছে শুধু জীবনের ঝুঁকি

জেলা প্রতিনিধি, বান্দরবান | জুন ৩০, ২০২৬, ০৯:১৬ পিএম দুর্ভোগের অন্য নাম ‘ফাইতং খাল’ সেতু নেই, আছে শুধু জীবনের ঝুঁকি

পার্বত্য জেলার ​বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বুক চিরে বয়ে চলা এই খালটি আজ হাজারো মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। ফাইতং খোজ্যাখোলা ৯ নং ওয়ার্ডে হাজারর ও বেশি পরিবার বসবাস করে এই খাল দিয়ে পারাপারে করে।তা বৃষ্টি হলে ছবিতে দৃশ্যগুলোই বলে দেয়। প্রতিদিন কেমন অবর্ণনীয় কষ্ট সহ্য করে এখানকার মানুষকে যাতায়াত করতে হয়। একটি তিন চাকার বাহনকে কাদা-জলে ভরা খালের ওপর দিয়ে ঠেলে পার করার জন্য কতজনের কায়িক শ্রম আর ঝুঁকি প্রয়োজন তা সহজেই অনুমেয়।

ভুক্তভোগীরা অসহায় হয়ে জানান,​ বর্ষাকালে এই গ্রামে শিশুদের কোনো বিদ্যালয় নেই। শিক্ষার আলো পেতে হলে তাদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই খাল পেরিয়ে দূরের স্কুলে যেতে হয়। বর্ষাকাল আসলে তাদের পড়ালেখা পুরোপুরি বন্ধ হয়ে যায়। গ্রীষ্মে কোনোমতে হেঁটে পার হওয়া গেলেও, বর্ষার পাহাড়ি ঢলে পানির স্রোত আর গভীরতা এতটাই বেড়ে যায় যে খালটি হয়ে ওঠে একটি অলঙ্ঘনীয় প্রাচীর। ​ভাবুন তো, একজন জরুরি রোগীর অবস্থা কী হয়। রাত-বিরাতে বা খারাপ আবহাওয়ায় যখন কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তখন খাল পার হওয়াটা হয়ে দাঁড়ায় এক জীবন-মৃত্যুর বাজি। সময়মতো চিকিৎসা না পেয়ে কতজনের প্রাণ ঝরে গেছে তার হিসেব কে রাখে?

​স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে বাঁশের সাঁকো, বানানোর চেষ্টা করেছিলেন, কিন্তু প্রকৃতির তীব্র স্রোতের কাছে সেসব কিছুই টেকেনি। এই গ্রামগুলোর মানুষ বর্ষায় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। যে খালটি জীবনকে সহজ করার কথা ছিল, আজ সেই খালই হয়ে উঠেছে এই অবহেলিত মানুষের দুর্ভোগের প্রতীক। স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাই, মানুষগুলোর কষ্ট অনুভব করুন। ফাইতং খালের ওপর দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করে হাজার হাজার মানুষের শিক্ষা, চিকিৎসা আর উন্নত জীবনের পথ সুগম করুন। এই দুর্ভোগের অবসান হোক এমন আশা করেন তারা।

কালের সমাজ/কে.পি

Link copied!