ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড শাখা অফিস ময়লায় জরাজীর্ণ ও অবহেলিত অবস্থায় রয়েছে। সরেজমিনে গিয়ে তারই সত্যতা মিলেছে।
এ অবস্থায় অফিসের কাজ চললেও এ দিকে কোন রকমের খেয়াল নেই কর্মরত কোন কর্মকর্তা বা কর্মচারীর। সেবা গ্রহীতাদের বসার স্থানগুলো অনেক টাকা ব্যায়ে নির্মিত হলেও অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে। সরকারের লক্ষ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত সম্পদ চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে। সুশীলসমাজের লোকজন এর জন্য দায়ী হিসাবে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের।
এ বিষয়ে মোঃ জাবির ইবনে হাফিজ উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের সাথে কথা বললে তিনি জানান পরিস্কার করার জন্য লোকজন খোঁজছেন। অফিসের জনবল অপ্রতুল আর যারা ঋন কার্যক্রমের সাথে সম্পৃক্ত তারা নিয়মিত বেতনও পায় না। এটা একটা অজুহাত ছারা আর কিছুই নয়। কর্তব্য কাজে অবহেলা ও অনিহা এটা একটা বড় প্রমান।
শুধু তাই নয় বি আর ডি বি অফিসের সামনের দোকানগুলোর ভাড়া নিয়েও বড় ধরনের অনিয়ম পরিলক্ষিত হয়েছে। এ ব্যাপারে সুষ্ঠু সমাধানের জন্য সুশীল সমাজ ও এলাকার সাধারণ মানুষ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছেন।
কালের সমাজ/কে.পি

