ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

বিদেশে পাচারকৃত অর্থ উদ্ধারে ৩০ ব্যাংকের উদ্যোগ অর্থমন্ত্রী

কালের সমাজ ডেস্ক | জুন ২৪, ২০২৬, ০৮:১৬ পিএম বিদেশে পাচারকৃত অর্থ উদ্ধারে  ৩০ ব্যাংকের উদ্যোগ  অর্থমন্ত্রী

অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে ক্ষতিগ্রস্ত ৩০টি ব্যাংক উদ্যোগ নিয়েছে। বুধবার (২৪ জুন) সংসদে একথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

কুড়িগ্রাম- আসনের বিরোধীদলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. আনোয়ারুল ইসলামের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, পাচার অর্থ উদ্ধারে এটি একটি দেওয়ানি (সিভিল) প্রক্রিয়া। খেলাপি ঋণ পুনরুদ্ধারের লক্ষ্যে ব্যাংকগুলো ৯টি আন্তর্জাতিক আইনগত প্রতিষ্ঠানের সঙ্গে নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট (এনডিএ) স্বাক্ষর করেনো উইন, নো ফিশর্তে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে।

তিনি জানান, এসব আন্তর্জাতিক আইনগত প্রতিষ্ঠান অভিযুক্ত ঋণখেলাপিদের নামে বিদেশে থাকা অর্থ সম্পদ শনাক্তকরণ এবং সেগুলো দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেবে।

অর্থমন্ত্রী আরও জানান, প্রথম পর্যায়ে ছয়টি মামলাকে কেন্দ্র করে কার্যক্রম শুরু হয়েছে। এগুলো হলো, সাইফুজ্জামান চৌধুরী, এস আলম, বেক্সিমকো, সিকদার, নাসা এবং ওরিয়ন গ্রুপ-সংক্রান্ত মামলা।

কালের সমাজ/এএইচবি

Link copied!