ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

গৌরীপুর উপজেলার ৯ নং ভাংনামারি ইউনিয়নে রাস্তাটির বেহালদশা

জেলা প্রতিনিধি,ময়মনসিংহ | জুন ১৮, ২০২৬, ০৮:১৭ পিএম গৌরীপুর উপজেলার ৯ নং ভাংনামারি ইউনিয়নে রাস্তাটির বেহালদশা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৯ নং ভাংনামারি ইউনিয়নে ঢুকার প্রধান রাস্তাটি যেন মৃত্যুে ফাঁদে পরিনত হয়েছে। খানাখন্দে ভরা এই রাস্তা দিয়ে প্রতিদিন শতশত যাত্রী মৃত্যুর ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। ময়মনসিংহ টু কিশোরগঞ্জ হাইওয়ে রোডের চন্দ্রা মোড় থেকে অনন্তগঞ্জ বাজার পর্যন্ত যে রাস্তাটি গিয়েছে তার বেশীরভাগই চলাচলের অযোগ্য।

বারুয়ামারী হাইস্কুল থেকে শুরু করে অনন্তগঞ্জ বাজার এই ৩ কিলোমিটার পুরোটাই বড় বড় খানাখন্দে যেন মিলন মেলায় পরিনত হয়েছে। জনদূর্ভোগে পথচারীসহ এলাকার বাসিন্দারা, তা যেন দেখার কেউ নেই। প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদাসীনতার চিত্র ফোটে উঠেছে। এলাকার জনগন ও অটো চালকের সাথে কথা বলে জানা যায় বালুভর্তি লরিট্রাক চলাচলের কারনে রাস্তার ভাঙ্গন বশী হয়েছে। বালুবোঝাই লরিট্রাক চলাচল রোধেও কাজ করতে হবে।

এ বিষয়ে ইউ পি চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি জানান এই রাস্তাটি এল জি ই আর ডি‍‍`র অধীনে তাই আমার কিছুই করার নেই। তবে রাস্তা মেন্টেনেইন্স করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ইঞ্জিনিয়ার অফিসে বহুবার আলাপ করেছি কিন্তু কোন ফলাফল পাচ্ছি না।
রাস্তাটি মেরামত করে যাতায়ত ব্যাবস্থার সুবিধা করে দেওয়ার জন্য এলাকার বাসিন্দাদের সময়ের দাবি।

 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!