খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সাধারণ সভা ও মুলতবী সভা ১৩ জুন অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
সাধারণ সভা বিএমএ মিলনায়তন ভেন্যুতে পুলিশ প্রশাসনের বাঁধা ও ভেন্যু বাতিল করার কারণে সভা মুলতবি করা হয়। এরপর ভেন্যু বদল করে একটি অভিজাত হোটেল মুলতবী সম্পন্ন করা হয়।
সভায় ইউনিয়নকে গতিশীল করা ও সুষ্ঠুভাবে পরিচালনার সিদ্ধান্ত হয়। একই সাথে গঠনতন্ত্র ও শ্রম আইন মোতাবেক ইউনিয়নের কার্যক্রম চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: সাঈয়েদুজ্জামান সম্রাট। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন।
মুলতবী সভায় বক্তৃতা করেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, কেইউজের সহ সভাপতি আমিররুল ইসলাম ও কাজী শামীম আহমেদ, যুগ্ম সম্পাদক এস এম মনিরুজ্জামান, নির্বাহী সদস্য নেয়ামুল হোসেন কচি, লিয়াকত হোসেন ও উত্তম কুমার সরকার, চ্যানেল নাইনের খুলনা বিভাগীয় প্রধান ও কেইউজের সদস্য সুনীল দাশ, এশিয়ান টিভির খুলনা বিভাগীয় প্রধান বাবুল আকতার, ডেইলী সান পত্রিকার খুলনা প্রতিনিধি গাজী মনিরুজ্জামান, তপু বিশ্বাস, শাহজালাল মোল্লা মিলন, রাজু সাহা বিপ্লব প্রমুখ।
সভায় ইউনিয়নের অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা একটি কুচক্রী মহলের পরিকল্পিত অপপ্রচারে বিএমএ কর্তৃপক্ষ কর্তৃক সাধারণ সভা ভেন্যু না দেয়া ও পুলিশের পরিকল্পিত বাঁধা দানের নিন্দা জ্ঞাপন করেন। একই সাথে সাংবাদিকদের সংগঠনের সভার বিষয়ে পুলিশকে আরও দায়িত্বশীল আচরণ প্রদর্শন করার আহবান জানান।
সভায় বক্তারা আদালতের রায় প্রতিপালন করার সিদ্ধান্ত নেয়ায় নির্বাহী কমিটিসহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে আগামীতে সকল প্রয়োজনীয় পদক্ষেপ গঠনতন্ত্র ও শ্রম আইন মোতাবেক গ্রহণ করার বিষয়ে মতামত দেন। সভার শুরুতে সাধারণ সম্পাদক রিপোর্ট পেশ করেন। সভায় আদালতের রায় প্রতিপালন করার বিষয় অবগত করা হয়।
নির্বাচন কমিশন পুনর্গঠন ও নির্বাচনী তফসিল এবং সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়। সভায় বক্তারা দ্রুত ওয়েজবোর্ড বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।
কালের সমাজ/এসআর

