ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

মো. ইসমাইলুল করিম, লামা (বান্দরবান) | জুন ১৩, ২০২৬, ১০:০০ পিএম লামায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ হিসাবে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি হাতে নিয়েছে। তারই অংশ হিসাবে পার্বত্য জেলার বান্দরবানের লামায় বন বিভাগ লামা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করা হয়। উপজেলা প্রশাসন ও বন বিভাগ এ কর্মসূচির আয়োজন করে।

শনিবার (১৩ জুন) সকালে বৃক্ষ রোপন কর্মসূচিতে লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন, লামা সদর রেঞ্জ কর্মকর্তা এস এম কবির উদ্দিন, বিএনপি নেতা আব্দুর রব, স্টেশন অফিসার রনি পারভেজ সহ প্রমূখ।

বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, এবছর লামা উপজেলায় ৮০ হেক্টর জমিতে ২ লাখ গাছের চারা লাগানো হবে।

কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বলেন, "সরকার পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। সেই ধারাবাহিকতায় এ বছর সারা দেশে পাঁচ কোটি গাছ লাগানো হবে। শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের যত্ন নিতে হবে। পরিবেশ রক্ষা, ছায়া, ফল ও অক্সিজেনের জন্য বৃক্ষরোপণের বিকল্প নেই। সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”

অতিথিরা আরও বলেন, আসন্ন বর্ষা মৌসুমে লামায় প্রায় ২ লাখ বৃক্ষ রোপণের পরিকল্পনা রয়েছে। এছাড়া বর্তমান সরকারের উদ্যোগে আগামী পাঁচ বছরে বৃক্ষ রোপণের কর্মসূচি বাস্তবায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধিতে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

কালের সমাজ/এসআর

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!