ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ

আমিনুল ইসলাম আহাদ, ব্রাহ্মণবাড়িয়া | জুন ১৩, ২০২৬, ১০:০৫ পিএম ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ

দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের লক্ষ্যমাত্রায় প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) জেলা পরিষদ প্রাঙ্গণে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

​বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদির মিয়া, জেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন, সদ্য সাবেক কেন্দ্রীয় যুবদল কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ভিপি তাজুল, জেলা বিএনপির প্রচার সম্পাদক মাহিন মোহাম্মদ, সহ-সাংগঠনিক সম্পাদক নাসির আহমেদ এবং সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জয়নাল খানসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

​প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর এই মহতী উদ্যোগকে সফল করতে জেলা পরিষদ বদ্ধপরিকর।" তিনি জেলার সর্বস্তরের জনগণকে যার যার অবস্থান থেকে অন্তত একটি করে ফলদ, বনজ ও ওষুধি চারা রোপণ করে এই সবুজ বিপ্লবে শামিল হওয়ার আহ্বান জানান।

​আলোচনা সভা শেষে জেলা পরিষদ কার্যালয়ের আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে কর্মসূচির শুভ সূচনা করা হয়।

কালের সমাজ/এসআর

Link copied!