ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফটিকছড়িতে স্ত্রী চলে যাবার হতাশা থেকে বিষপানে আত্মহত্যা যুবকের

ফটিকছড়ি, চট্টগ্রাম প্রতিনিধি | জুন ৮, ২০২৬, ০৭:৩৭ পিএম ফটিকছড়িতে স্ত্রী চলে যাবার হতাশা থেকে বিষপানে আত্মহত্যা যুবকের

উপজেলার ভূজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউপির কোম্পানিটিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোহাম্মদ পারভেজ (২৮)। সে হারুয়ালছড়ি‍‍`র ৯নং ওয়ার্ডস্থ নুর আহমদ মুন্সী বাড়ীর মোহাম্মদ আলম সওদাগরের ষষ্ঠ সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি তার নতুন বিবাহিত স্ত্রী অন্যত্র চলে যাওয়ার পর থেকে পারভেজ মানসিকভাবে ভেঙ্গে পড়ে এবং গভীর হতাশায় ভুগছিলেন। সেই হতাশা থেকে রবিবার (৭ জুন) পারভেজ বিষপান করে। এরপর গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৮ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে সে মৃত্যুবরণ করে।

স্থানীয়রা জানান, বিষপানের পরপরই পারভেজ তার বড় ভাই মোহাম্মদ আব্দুল হালিমের কাছে গিয়ে ক্ষমা চেয়ে বলে, ‍‍`আমাকে মাফ করে দেন, আমি বিষপান করেছি।‍‍` এরপর সে অচেতন হয়ে পড়ে।
স্থানীয় ইউপি সদস্য জানান, তার বিষপানের বিষয়টি তিনি শুনেছেন। তিনি বলেন, ছেলেটি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন।

এ ব্যাপারে ভূজপুর থানা ওসি বিপুল চন্দ্র দে গণমাধ্যমকে জানান, পারভেজ মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। কীটনাশক খাওয়ার পর তাকে পরিবারের সদস্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ওখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার লাশ পাঁচলাইশ থানায় রয়েছে। পরিবার থেকে অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 কালের নসমাজ/কে.পি

Link copied!