দেশবরেণ্য শিল্পপতি, ইজি ফ্যাশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং পলাশ উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইছাদ চৌধুরীর মমতাময়ী মায়ের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ ইসমাইল দেওয়ানের উদ্যোগে চামড়াব হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
আয়োজিত এই দোয়া মাহফিলে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, এতিম শিশু এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও ইস্তিগফারের পর দেশবরেণ্য উদ্যোক্তা ইছাদ চৌধুরীর মায়ের আশু রোগমুক্তি, শারীরিক কল্যাণ ও দীর্ঘায়ু কামনা করে এক আবেগঘন বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এতিম শিশুদের মুখে আমিন ধ্বনিতে পুরো মাদ্রাসা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।
উল্লেখ যে, ইছাদ চৌধুরী কেবল একজন সফল শিল্পপতি ও ইজি ফ্যাশনের এমডি নন, তিনি হাম্বা ফার্মের প্রতিষ্ঠাতা এবং একজন সক্রিয় রাজনৈতিক নেতা হিসেবেও এলাকায় ব্যাপকভাবে পরিচিত।বর্তমানে তার মমতাময়ী মা রাজধানী এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এই সংকটময় মুহূর্তে পরিবারের পাশে দাঁড়াতে এবং ওনার দ্রুত সুস্থতা নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষের কাছে আন্তরিক দোয়া প্রার্থনা করা হয়েছে। দেশবাসীর আন্তরিক দোয়া ও মহান আল্লাহর রহমতেই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী ঘোড়াশাল পৌর বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ ইসমাইল দেওয়ান
কালের সমাজ/কে.পি

