ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

গোপালগঞ্জের কাশিয়ানীতে মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি | জুন ১২, ২০২৬, ০৯:১৭ পিএম গোপালগঞ্জের কাশিয়ানীতে মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গোপালগঞ্জের কাশিয়ানীতে ০৬ নং রাতইল ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্দ্যেগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‎

শুক্রবার (১২ জুন) বিকালে উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া বাজারে উপজেলা মহিলা দলের সহ-সভাপতি শাহানাজ বেগমের সভাপতিত্বে ও কাশিয়ানী উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মনিকা বিশ্বাসের সঞ্চালনায় কর্মী সম্মেলনে ‎প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি ফারহানা আলম নাছিমা। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা দলের সভাপতি শেখ শিলা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফারজানা পপি।

‎সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম, উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইরিন জামান ইরা‍‍`সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি‍‍`র নেতৃবৃন্দ।  

এ সময় উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার মিত্র, উপজেলা বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক লাঁলচাল ফকির, রাতইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ নান্নান খাঁকি, সদস্য সচিব ইমদাদ হোসেন, একাত্তর টেলিভিশনের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আম্মার মিয়া (অসীম), প্রেসক্লাব কাশিয়ানী‍‍`র সদস্য মোঃ আশরাফুজ্জামানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল দেশের ও জনগণের স্বার্থে প্রতিটি আন্দোলন ও সংগ্রামে অগ্রগামী ভূমিকা রেখেছে। তৃণমূল পর্যায়ে মহিলা দলকে সুসংগঠিত করতে ইউনিয়ন কর্মী সম্মেলনের মাধ্যমে ও তৃণমূল কর্মীদের মতামতের ভিত্তিতে উপজেলার ১৪টি ইউনিয়নে মহিলা দলের কমিটি গঠন করা হবে।
 

কালের সমাজ/কে.পি

Link copied!