ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

নতুন বাজেটে অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা তুলে ধরলেন মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক | জুন ১২, ২০২৬, ১১:৫৩ এএম নতুন বাজেটে অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা তুলে ধরলেন মাহদী আমিন

প্রস্তাবিত ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং পরিবেশ সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে সরকারের নীতিগত অবস্থান তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

শুক্রবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বাজেট বাস্তবায়নের মূলনীতি, ‘৩আর (3R) কৌশল’, অগ্রাধিকার খাত এবং অর্থনীতির গণতান্ত্রিকীকরণের মাধ্যমে অর্জনযোগ্য সম্ভাব্য সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বাজেট বাস্তবায়নে চারটি নীতিগত অগ্রাধিকার

মাহদী আমিনের ভাষ্য অনুযায়ী, বিনিয়োগ বৃদ্ধি এবং উন্নয়ন প্রকল্পের অগ্রাধিকার নির্ধারণ ও বাস্তবায়নে সরকার চারটি মৌলিক বিষয়কে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

১. ভ্যালু ফর মানি (Value for Money):
সীমিত রাষ্ট্রীয় সম্পদের সর্বোচ্চ কার্যকর ব্যবহার নিশ্চিত করা।

২. রিটার্ন অন ইনভেস্টমেন্ট (Return on Investment):
জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পগুলোর অর্থনৈতিক সুফল ও কার্যকারিতা মূল্যায়ন করা।

৩. জব ক্রিয়েশন (Job Creation):
সরকারি বিনিয়োগের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং কর্মসংস্থানে সরাসরি অবদান নিশ্চিত করা।

৪. এনভায়রনমেন্টাল কনসিডারেশন (Environmental Consideration):
উন্নয়ন কার্যক্রমে পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষাকে গুরুত্ব দেওয়া।

ফেসবুক পোস্টে মাহদী আমিন উল্লেখ করেন, এসব নীতিকে সামনে রেখে সরকার একটি অন্তর্ভুক্তিমূলক, উৎপাদনমুখী ও টেকসই অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে চায়। তার মতে, অর্থনীতির গণতান্ত্রিকীকরণ এবং পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জনগণের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।

Link copied!