ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ: একজন নিহত, আহত ৩০

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ | জুলাই ২৭, ২০২৬, ০৬:১৬ পিএম বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ: একজন নিহত, আহত ৩০

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নে একটি বাজারের নামকরণকে কেন্দ্র করে আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে মাসুদ মিয়া (৩০) নামে একজন নিহত হয়েছেন।
সোমবার (২৭ জুলাই) সকাল ৮টার দিকে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে এখন পর্যন্ত অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত মাসুদ মিয়া মিরারচর এলাকার আসাদ মিয়ার ছেলে।

এদিকে সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।
আহতদের মধ্যে কয়েকজনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া মুমূর্ষু অবস্থায় হিরন মিয়া নামে ঢাকা মেডিকেল হাসপাতাল পাঠানো হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

কালের সমাজ/কে.পি
 

Link copied!