কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার অস্কার বিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ির পুকুরঘাটসংলগ্ন মরা নদী যেন এখন প্রকৃতির আঁকা এক জীবন্ত সৌন্দজের ছবি।
নদীর উপরে এবং চারিপাশে সবুজ পাতার বিস্তীর্ণ চাদরের ফাঁকে ফাঁকে ফুটে থাকা অসংখ্য লাল শাপলা চারপাশে ছড়িয়ে দিয়েছে মোহনীয় সৌন্দর্য। বর্ষার এই মনোরম দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন প্রকৃতিপ্রেমী, ভ্রমণপিপাসু ও নানা বয়সের দর্শনার্থীরা।
গত কাল সরেজমিনে গিয়ে দেখা যায়, শান্ত জলের ওপর থালার মতো গোলাকার সবুজ পাতার মাঝখানে লাল শাপলার সারি যেন প্রকৃতির নিখুঁত শিল্পকর্ম। ভোরের কোমল আলোয় ফুলগুলো পূর্ণ প্রস্ফুটিত থাকে, আর সূর্যের তাপ বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে পাপড়ি বন্ধ হয়ে আসে।
এই ক্ষণিক সৌন্দর্য উপভোগ করতে অনেকেই দুর - দূরান্ত থেকে ছুটে আসছেন। কেউ পরিবার নিয়ে ঘুরছেন, কেউ আবার স্মৃতি ধরে রাখতে ব্যস্ত মুঠোফোনের ক্যামেরায়।
বাংলাদেশের জাতীয় ফুল সাদা শাপলা।
একসময় বর্ষা এলেই দেশের বিল-ঝিল, খাল-জলাশয়জুড়ে শাপলা-পদ্মের সমারোহ দেখা যেত। কিন্তু জলবায়ুর পরিবর্তন, অপরিকল্পিতভাবে জলাশয় ভরাট এবং প্রাকৃতিক পরিবেশের অবক্ষয়ের কারণে দিনে দিনে কমে যাচ্ছে এসব জলজ উদ্ভিদের বিস্তৃতি।
ফলে প্রকৃতির এই চিরচেনা সৌন্দর্য এখন অনেকটাই বিরল হয়ে উঠছে।
অস্কার বিজয়ী সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি দেখতে আসা দর্শনার্থী বাবুল মজুমদার বলেন, বাড়ি দেখতে এসে লাল শাপলার এমন অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবো তা আমি ভাবিনি। নদীজুড়ে লাল শাপলার দৃশ্য সত্যিই চোখ জুড়িয়ে দেয়। স্মৃতি হিসেবে অনেক ছবি তুলে রেখেছি।
কটিয়াদী উপজেলার
কালের সমাজ/কে.পি

