ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

মান্দায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

মান্দা (নওগাঁ) প্রতিনিধি | জুলাই ২৭, ২০২৬, ০৮:২০ পিএম মান্দায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

নওগাঁর মান্দা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উদ্ধার করা প্রায় ৫ লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ মাছ ধরার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। রোববার (২৬ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত জাল ধ্বংসের এ কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, বিল মান্দা ও উথরাইল বিল এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ হাজার মিটার কারেন্ট জাল, ২ হাজার মিটার বেড়জাল এবং ৭টি রিংজাল জব্দ করা হয়।

জবই বিল ও পাশ্ববর্তী বিলসমূহে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প-এর আওতায় বিল মান্দা ও উথরাইল বিলে মাছের প্রজনন, প্রাকৃতিক আবাসস্থল এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়।

জাল ধ্বংস কার্যক্রমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল, জেলা ফিল্ড ফ্যাসিলিটেটর মোজাফফর হোসেন, অফিস সহকারী জিয়াউল হকসহ মৎস্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কালের সমাজ/কে.পি

Link copied!