ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

বান্দরবানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ২০ বছর পর গ্রেফতার

জেলা প্রতিনিধি, বান্দরবান | জুলাই ২৭, ২০২৬, ০৪:২২ পিএম বান্দরবানে  মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ২০ বছর পর গ্রেফতার

পার্বত্য জেলার বান্দরবানের দীর্ঘ প্রায় ২০ বছর আত্মগোপনে থাকার পর একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও সাত বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি উসিংনু মার্মা (৩৮)-কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।

 ররিবার (২৬ জুলাই) দুপুর  ১১টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫-এর সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প)-এর একটি আভিযানিক দল বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের ‘ওয়াই জংশন’ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত উসিংনু মার্মা বান্দরবান সদর থানার লুলাইন হেডম্যানপাড়া এলাকার বাসিন্দা রে অং মার্মার ছেলে।র‍্যাব জানায়, ২০০৭ সালে বান্দরবান সদর থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় বিচারিক প্রক্রিয়া শেষে আদালত উসিংনু মার্মাকে মৃত্যুদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই মামলায় তাকে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত ছয় মাসের কারাদণ্ডেরও আদেশ দেন আদালত।

রায়ের পর থেকে সাজা এড়াতে তিনি দেশের বিভিন্ন দুর্গম এলাকায় আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন গোয়েন্দা নজরদারি ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর র‍্যাব তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।র‍্যাব-১৫ জানিয়েছে, সন্ত্রাস, হত্যা, মাদক, অবৈধ অস্ত্র এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেফতারে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কালের সমাজ/কে.পি

 

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!