ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

গৌরীপুরে উপজেলা ও পৌর বিএনপি‍‍`র পরিচিতি সভা অনুষ্ঠিত

কালের সমাজ ডেস্ক | জুলাই ২৭, ২০২৬, ০৯:৪৩ পিএম গৌরীপুরে উপজেলা ও পৌর বিএনপি‍‍`র পরিচিতি সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও পৌর শাখার আয়োজনে এক পরিচিতি সভা উপজেলা পাবলিক হলে ২৭ জুলাই ২০২৬ বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি‍‍`র ভারপ্রাপ্ত আহবায়ক হাবিবুল ইসলাম খান শহিদের সভাপতিত্বে, গৌরীপুর পৌর বিএনপি‍‍`র আহবায়ক, আলী আকবর আনিছের সঞ্চারনায়, গৌরীপুর ওলামা দলের সদস্য আবু হানিফ রাজিবের কোরআান থেকে তেলওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতণ্ত্রী বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মণ্ত্রনালয়ের প্রতিমণ্ত্রী, ইন্জিনিয়ার এম ইকবাল হোসাইন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অধ্যাপক এ কে এম এনায়েত উল্লাহ কালাম আহবায়ক, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি।   মোতাহার হোসেন তালুকদার একমাত্র যুগ্ম আহবায়ক, ময়মনসিংহ জেলা উত্তর বিএনপি, চেয়ারম্যান ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ। এডভোকেট নূরুল হক সভাপতি,ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি ও সদস্য ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি,সদস্য গৌরীপুর উপজেলা বিএনপি।  আলহাজ্ব আব্দুর রহমান বাবুল ভারপ্রাপ্ত সদস্য সচিব গৌরীপুর উপজেলা বিএনপি।

রমজান হোসেন খান জুয়েল (ভারপ্রাপ্ত) সদস্য সচিব, পৌর বিএনপি। পৌর বিএনপি‍‍`র যুগ্ম আহবায়ক,মোঃ শাহজাহান কবির হিরা, নিজাম উদ্দিন সরকারসহ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় প্রতিমণ্ত্রী বলেন কোন অনিয়ম মেনে নেওয়া হবে না। যাদেরকে কাজ দেওয়া হয়েছে আগামী দশ দিনের মধ্যে যদি কাজ সম্পন্ন করতে না পারেন তাহলে বিল বন্ধ থাকবে। কাজ শতভাগ বাস্তবায়নের জন্য সকল নেতাকর্মীকে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ করেন।

বক্তারা বলেন বর্তমান সরকারের প্রধানমণ্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সকল নেতাকর্মীকে একত্রিত হয়ে কাজ করতে হবে। পাশাপাশি খুবই দ্রুত ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের উপর গুরুত্বআরোপ করেন।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!