ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজে বিদায় ও মিলাদ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া | জুন ১২, ২০২৬, ১০:৩২ পিএম সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজে বিদায় ও মিলাদ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজে আজ (১২/৬/২৬) ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায়, মিলাদ মাহফিল এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি মোজাম্মেল হক (মাসুম)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবদুল মান্নান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আশরাফুল আফসার।
 

এ সময় আরো উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. আর. মুজিব, শিবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কে. এম. রোকন উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ, শিবপুর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক লুৎফুর রহমান প্রমূখ।
 

বিদায়ী শিক্ষার্থীরা তাদের কলেজ জীবনের নানা স্মৃতি, অনুভূতি ও অভিজ্ঞতা তুলে ধরে স্মৃতিচারণ করে। আবেগঘন পরিবেশে তারা শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যৎ জীবনের জন্য সবার নিকট দোয়া কামনা করে।
 

বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করে বলেন- শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ করতে হবে। এর মাধ্যমে তারা নিজেদের যোগ্য, আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে।
আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষার্থীদের কল্যাণ ও সফলতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

 

কালের সমাজ/কে.পি

Link copied!