ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

প্রথমবারের মতো বঙ্গভবনে যাচ্ছেন হাফিজ উদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক | জুলাই ২৮, ২০২৬, ১০:৪৪ এএম প্রথমবারের মতো বঙ্গভবনে যাচ্ছেন হাফিজ উদ্দিন আহমদ

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহনের পর প্রথমবারের মতো বঙ্গভবনে যাচ্ছেন হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় তার বঙ্গভবনে যাওয়ার কথা রয়েছে।  

মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির দায়িত্ব থেকে পদত্যাগের পর স্পিকার হাফিজউদ্দিন আহমদ দায়িত্ব গ্রহন করেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া র্পযন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। তিনি অফিস করলেও বঙ্গভবনে উঠবেন না, সংসদে স্পিকারের বাসভবনেই থাকবেন।

শুক্রবার স্বাস্থ্যগত কারনে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এর দুই দিন পর রবিবার রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়ে যান তিনি। 

কালের সমাজ/এএইচবি 

Link copied!