ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলায় সংখ্যালঘুদের ব্যবহার করে ফসলি জমিতে বাধা ও বৃক্ষ নিধন

জেলা প্রতিনিধি,ভোলা | জুন ১২, ২০২৬, ১০:০৬ পিএম ভোলায় সংখ্যালঘুদের ব্যবহার করে ফসলি জমিতে বাধা ও বৃক্ষ নিধন

 ভোলার বোরহানউদ্দিনে সংখ্যালঘুদের ব্যবহার করে ফসলি জমিতে বৃক্ষ নিধন ও জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গিয়েছে।
অভিযোগে জানা যায়- উপজেলার টবগী ইউনিয়নে মুলাইপত্তন গ্রামে - ৮ নং ওয়ার্ডে-- মৌজায় জনৈক শাহজাহান ১ একর ৭৩ শতাংশ জমি ক্রয় করে প্রায় ৫ বছর ভোগ দখল করে আসছে। উক্ত এলাকার হিন্দু সম্প্রদায়ের রিপন পোদ্দার গং উক্ত জমি নিজেদের দাবী করে শাহজাহান গংদের ব্যবহারে বাধা প্রদান করে। এ নিয়ে সংশ্লিস্ট ইউপি সদস্য ও স্হানীয় গন্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে একাধীকবার শালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বশেষ কাগজপত্র পর্যালোচনা করে উক্ত বিরোধীয় জমিতে তাদের সংশ্লিস্টতা না পাওয়ায় শাহাজাহান গংদের মাঝে জমি মেপে বুজিয়ে দেয় শালিশগন।
 

গত বৃহস্পতিবার আকস্মিক রিপন পোদ্দার, ফরহাদ ও তামিমের নেতৃত্বে কতিপয় বহিরাগতদের নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে উক্ত জমিতে গিয়ে জমিতে থাকা শুপারী চারা উপড়ে ফেলা সহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে জানায়েছেন শাহাজাহানের ছোট ভাই জসিম। তিনি বলেন- রিপন পোদ্দার গংরা হামলা চালিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যামে প্রচার করে সংখ্যালঘুর জমি দখল করা হয়েছে। যা মিথ্যা বানোয়াট ও নিন্দনীয়। তিনি উক্ত ঘটনায় সুষ্ঠ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্হা গ্রহনের বিচার দাবী করেন।
 

এ বিষয়ে উক্ত ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বাবুল জানায়- উক্ত ওয়ার্ডে কোন সংখ্যালঘু নির্যাতন বা তাদের কোন জমি দখলের ঘটনা ঘটেনি। তাছাড়া বিরোধীয় জমি নিয়ে একাধীক বৈঠকে শাহাজাহান গংদের মালিকানা স্বত্ব সঠিক। এখানে রিপন পোদ্দার গংদের কোন সংশ্লিষ্টতা নেই। বরং রিপন পোদ্দারকে সামনে রেখে ব্যবহার করে একটি পক্ষ লাভবান হওয়ার চেষ্টা চালাচ্ছে। এমনকি স্হানীয় সংসদ সদস্যের সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে যা মোটেও কাম্য নয়। এ ঘটনায় উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে

কালের সমাজ/কে.পি

Link copied!