ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

শ্রীমঙ্গল সাজছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে

জেলা প্রতিনিধি,মৌলভিবাজার | জুন ১২, ২০২৬, ০৯:২১ পিএম শ্রীমঙ্গল সাজছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে

আগামী ১৭ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গল ও রাজনগর সফরে আসছেন। শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রমের তৃতীয় পর্যায়ের উদ্বোধন করবেন তিনি।

এ উপলক্ষে শুক্রবার (১২ জুন) মাঠ পরিদর্শন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। এ সময় ঢাকার ইভেন্ট ম্যানেজমেন্টের প্রতিনিধি ও স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

ইতোমধ্যে মাঠে মাটি ভরাট, রং, মঞ্চ নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়েছে। পৌর এলাকার পুরনো ব্যানার-পোস্টার অপসারণ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপির নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে মির্জাপুর ইউনিয়নের ১৮৪ জন উপকারভোগীর মধ্যে এসব কার্ড বিতরণ করা হবে। অনুষ্ঠান শেষে তিনি রাজনগরেও যাবেন বলে জানিয়েছেন সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।

স্থানীয় বিএনপি নেতারা জানান, সফল আয়োজনে সব ধরনের প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে।

কালের সমাজ/কে.পি

Link copied!