ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

রূপগঞ্জের ভ্রাম্যমান ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ঢাকা | জুন ১২, ২০২৬, ০৮:৩৯ পিএম রূপগঞ্জের  ভ্রাম্যমান ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত

রাজধানীর ডেমরায় ৫ শতাধিক সুবিধাবঞ্চিত রোগীদের মাঝে ভ্রাম্যমান ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  ডিএসসিসির ৬৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ডা. এম. রফিকুল ইসলামের উদ্যোগে ও  ইসলামী জনকল্যাণ সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলামের আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপী রাজাখালি এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়।

এ সময় আঞ্জুমান মফিদুল ইসলাম এর  ব্যথা রোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ রোগীদের মাঝে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরবর্তীতে রোগ অনুযায়ী তাদেরকে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে দেওয়া হয়। এদিন অসহায় রোগীদের মাঝে ক্যালসিয়াম, রক্তস্বল্পতা, চুলকানি, গ্যাস্ট্রিক, চোখের দুর্বলতা, জ্বর-মাথাব্যথা, ভিটামিন ও ক্ষুধামন্দা সহ বিভিন্ন ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়েছে। এদিকে এ কার্যক্রম ডিএসসিসির ডেমরা বাজার, মালা মার্কেট ও মিরপাড়া এলাকায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে ডা. এম রফিকুল ইসলাম বলেন, আঞ্জুমান মফিদুল ইসলাম অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীদের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ প্রদান করে থাকে। ওই ধারাবাহিকতায় ডেমরার রাজাখালী এলাকায় বৃহস্পতিবার এসব কার্যক্রম পালন করা হয়েছে যা পরবর্তীতে আরো তিনটি এলাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচিতে ব্যাপক সারা মিলেছে এবং সাধারণ মানুষ অনেকাংশে উপকৃত হয়েছে। 
 

কালের সমাজ/কে.পি

 

Link copied!