চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী আম মেলার উদ্বোধন করা হয়েছে। ১৮ই জুন বৃহস্পতিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ, অধ্যক্ষ বিপ্লব কুমার মজুমদার, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, কৃষিবিদ ড. সরফ উদ্দীন এবং আমচাষি মুনজের আলম মানিক। মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে
কালের সমাজ/কে.পি

